বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে কাউসার ও নাঈমের মিছিলে নেতাকর্মীদের ঢল
logo

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে কাউসার ও নাঈমের মিছিলে নেতাকর্মীদের ঢল

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।১০ অক্টোবর বিকেলে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ  মাঠে এ  কর্মী সভা হয়। সম্মেলনে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার ও সাধারণ সম্পাদক প্রার্থী নাঈমের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীদের ঢল নেমে এসেছে। 

মিছিলে ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকার দেড় সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়।  ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া ও ভোলাব ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম সাব্বির, জসিম উদ্দিন, ওমর ফারুক, মন্টু, ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী কামাল, সজিব, মাসুদ, বিল্লালসহ আরো অনেকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন