বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি
logo

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গতকাল ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকসুদুল হাসান মতিন। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। মাঠ পর্যায়ে রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা, প্রাইমারী হেলথ কেয়ার, নবজাতকের ইপিআই টিকা, গর্ভবতী মায়েদের টিকা, ফলোআপ চেক আপ, আদম শুমারী, জন্ম মৃত্যু রিপোর্টিং, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন যেমন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, স্কুল কলেজ মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দায়িত্ব পালন করছে সকল স্বাস্থ্য সহকারীরা।


তাই প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
 
  -খবর প্রতিদিন/ সি.ব



খুঁজুন