বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্টের পিছনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
logo

রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্টের পিছনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্টের পিছনে অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( দুই অক্টোবর) সকালের দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন সুবর্ণগ্রাম  এর পিছনে আমান মোল্লার বিল্ডিং এর পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পুকুরের উত্তর পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৫৫) পুরুষ ব্যক্তির লাশটি ভাসমান অবস্থায় দেখতে  পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এস আই) নিরঞ্জন বলেন,স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হইতেছে ভিকটিম পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মৃত্যু বরণ করে থাকতে পারেন। লাশের ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন