বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক
logo

রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাটাবো আতলাশপুর  এলাকায় এ উঠান বৈঠক হয়। ভুলতা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি প্রার্থী লিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আব্দুল সামাদ ভুইয়া। রূপগঞ্জ থানা শ্রমিক দল নেতা মাসুদ আহমেদ এর 
সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউসুফ মোল্লার। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ভুলতা ইউনিয়ন যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক লিটন, ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি 
সেলিম মিয়াসহ ভুলতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

খুঁজুন