বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
logo

রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াব প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে  ৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।

শ্রমিকদের অভিযোগ, তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না, ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। 

শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। অবরোধের পরিপ্রেক্ষিতে এলাকার বিএনপির তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুবদল সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া শ্রমিকদের পক্ষে মালিক কালাম এর সাথে আলোচনা করেন। মালিক তাদের আশ্বাস দেন যে আগামী ১১ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

স্টিল মিলের শ্রমিকদের মধ্যে রনি, শাহাদাত, হাসান, জুলহাস, ফারুক, অলিয়ার, সেলিম ইসলাম, মন্টু ও জামিরসহ অন্যান্যরা অংশ নেন এসময়।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এ ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে আরও একধাপ অগ্রসর হয়েছেন।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন