বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
logo

রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

"পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়" এই প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)'র উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নিসচা'র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। 

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার "জামিয়া হাশেমীয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা" অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মাদ্রাসার মুফতি ইমদাদুল হাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সমাজ সেবক নজরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য হাবিবুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। আবার অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবণ কাটাচ্ছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দূর্ঘটনায় হতাহতরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। স্বজনদের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছেন। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চললে আর  সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

পরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন