বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
logo

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সিরাজুল ইসলাম তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। সুযোগে মেয়েটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। 

৭সেপ্টেম্বর বিকেলে স্কুল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। 

এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে শিক্ষক সিরাজুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন