বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে সিএনজি চালক সমিতির উদ্যোগে মসজিদ উদ্বোধন
logo

রূপগঞ্জে সিএনজি চালক সমিতির উদ্যোগে মসজিদ উদ্বোধন

সিএনজি চালক সমিতির অর্থায়নে নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট সিএনজি স্টেশনে গতকাল শুক্রবার তিনটায় বাইতুল করিম জামে মসজিদ উদ্বোধন করা হয়। এখানে একসাথে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বাদ আছর মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব সোলাইমান নদভী।

উদ্বোধন করেন সাওঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মনছুর, মুফতি সোলায়মান নদভী। উপস্থিত ছিলেন  মসজিদের সভাপতি সিদ্দিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুরুজ্জামান রাজা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গুলজার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তফা ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ।

সিএনজি চালকরা জানান, আমাদের সিএনজি স্টেশনে নামাজ পড়ার কোন স্থান ছিল না। প্রায় এক কিলোমিটার দূরে মসজিদ থাকায় অনেকের ইচ্ছা থাকা সত্বেও নামাজ আদায় করতে পারতো না। এজন্য আমরা এখানে মসজিদ করার উদ্যোগ নিয়েছি।  সিএনজির ড্রাইভার ও পথচারীদের দানে কাজ শুরু করেছি।

তাছাড়া স্থানীয় বিএনপি নেতারা এখানে বেশ কিছু টাকা অনুদান দিয়েছে। গত ৯ মাস যাবত মসজিদে কাজ শুরু করে আজ মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে। এখন থেকে এ মসজিদে আমরা সকলে সময় মত নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ।

মীর শফিকুল ইসলাম

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন