বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা
logo

রূপগঞ্জে শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম রশীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বকুলের শাহাদাৎ-স্থল তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
সাবেক বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাদা,ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার চান মিয়া,ন্যাশনাল প্লেস সোসাইটির চেয়ারম্যান মাহাবুবুর ইসলাম,সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোশারফ হোসেন,শহীদ গোলাম রশিদ বকুল স্মৃতি ভোলাবো প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন দেওয়ান,বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,অদুত ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় রূপগঞ্জের ২৭ নভেম্বর সম্মুখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা গোলাম রশীদ বকুল। তিনি ছিলেন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর শাহাদাৎ বাংলার মুক্তিকামী মানুষকে আরও বেশি করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।
82e27dc4-f5c2-45e7-bee8-5e008237332e.jpg 55.07 KB
বক্তারা জোর দিয়ে বলেন, শহীদ বকুলের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এক উজ্জ্বল উদাহরণ। শহীদ বকুলের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আগামী প্রজন্ম যেন এই বীরকে ভুলে না যায়, সেজন্য তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের জন্য আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়ার দাবি ওঠে।

আলোচনা সভার শেষে শহীদ গোলাম রশীদ বকুল এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাদির ভূঁইয়া এরপর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শহীদ বকুলের পরিবারবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন