বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা
logo

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ)আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে 'সেভ শীতলক্ষ্যা' নামে  শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ  ২৮ নভেম্বর শুক্রবার  সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা ব্যানারে শোভাযাত্রা  শুরু হয়ে ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাটাবো বাজারে গিয়ে শেষ হয়। 

শোভযাত্রার আগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান । নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন,জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন,রূপগঞ্জ উত্তর আমীর আবদুল মজিদ, পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ জামায়াত নেতা আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা হচ্ছে রাজধানীর প্রাণ। শীতলক্ষ্যাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিল্প কারখানার প্রসার ঘটেছিল। এই শীতলক্ষায় স্বচ্ছ পানি ও নাব্যতা ছিল। শীতলক্ষ্যাকে ধ্বংস করা হয়েছে অসৎ দুর্নীতিবাজ, চাঁদাবাজ  আর সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে। আসুন আগামীতে শুধু শীতলক্ষ্যা নয় গোটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করি।  সৎ নেতৃত্বের সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। কিন্তু নদীটি আজ দখল-দূষণ, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি,নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী বাস্তবায়ন করা হবে । নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ করা হবে । 

আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন ক্ষেত্র তৈরি করা হবে । পরিবেশ বান্ধব নদী পরিবহন ব্যবস্থা ও নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করবো। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন