বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
logo

রূপগঞ্জে প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন ও তারাবো পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি ২হাজার ৫০০জনের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৯আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।  

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্রবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন প্রমুখ। 

পরে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন