বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে পারফিসিয়েন্ট টেক্সটাইলে বিস্ফোরণ ॥ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি ॥ আহত দুই
logo

রূপগঞ্জে পারফিসিয়েন্ট টেক্সটাইলে বিস্ফোরণ ॥ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি ॥ আহত দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার পারফিসিয়েন্ট টেক্সটাইল এন্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণ ও আগুনে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়।

গতকাল ২৪ জুন মঙ্গলবার বিকেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক কামাল হোসেন(১৯) ও মূসা মিয়া(২১) আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার মালিক মোহাম্মদ রাসেল জানান, কারখানার শ্রমিকদের গাফলতির কারনে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে স্ট্যান্ডার মেশিনের বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কর্মরত লোকজন ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ টাকার ক্ষতি সাধন হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। 

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন