বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত
logo

রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত

২২ অক্টোবর রোজ বুধবার  ২০২৫ইং তারিখে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরটিএ, নারায়ণগঞ্জ সার্কেল এর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”  জাতীয় নিরাপদ সড়ক দিবসে একটি বন্যাঢ্য রেলী উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিণ করেন।   

এ অনুষ্ঠানের মাধ্যমে সড়কের নির্দিষ্ট গতিসীমা ও নিয়ম-কানুন মেনে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স এর সহজলভ্যতা নিশ্চিত করে ও সড়ক ও জনগণের নিরাপত্তা প্রকল্পের জন্য সচেতন মূলক চিন্তা ধারার বহিঃপ্রকাশমুলক আলোচনা করা হয়। মানসম্মত হেলমেট পরিধান ও নিরাপদগতি মেনে চললে বাঁচবে জীবন এবং সম্পদের ক্ষতি থেকে তা নিয়ে সচেতন মূলক আলোচনা করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন- সাংবাদিকসহ নানান পেশার জন প্রতিনিধ ও সাধারণ জনগণ।

সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে মানসম্মত হেলমেট ব্যবহার নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মেনে চলার প্রতি আহ্বান জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন