বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি
logo

রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের দশম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ২৭নভেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করে। 

এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা, মোঃ বাদল মিয়া, চন্দনা রাণী বিশ্বাস, শাহাজাদি হারুন, টেকনোলজিস্ট(ল্যাব) আলমগীর কবির, গোলাম মোস্তফা,  টকনোলজিস্ট(ডেন্টাল) আব্দুল হামিদ মোল্লা, টকনোলজিস্ট(রেডিওগ্রাফী) সেলিনা সুলতানা উপস্থিত ছিলেন। 

এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক কাজ। এর তত্তাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

রোগ নির্ণয়ে তাদের ভূমিকা অপরিসীম। ইতিমধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছেনা।

 কোয়ারীর পর কোয়ারী হলেও তাদের ১০ম গ্রেডের উন্নীত ফাইল লাল ফিতার দৌড়াতেœ চাপা পড়ে আছে। মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে তারা আন্দোলন সংগ্রামে যাননি। অবিলম্বে তাদের দাবী মানতে হবে। অন্যথায় কর্ম বিরতিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন