বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
logo

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

২৩ অক্টোবর বৃহস্পতিবার বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুর রহমান, শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি আক্তার, সুলতানা রাজিয়া, মারিয়া আক্তার, মইন উদ্দিন, মুনমুন আক্তার, হালিমা আক্তার প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষা আয়োজনে বিকল্প নেই। ছাত্র-ছাত্র, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন করতে হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠে। তাই বেসরকারি শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন। পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন