বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ১৯জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন(২৭), নেহাল হোসেন(২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া(২০)।

পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায় ।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন