বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে মাদক ও কিশোরগ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী
logo

রূপগঞ্জে মাদক ও কিশোরগ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি -ছিনতাই, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের দৌড়াত্বরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় খাদুন যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করে এলাকাবসী। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, তানভীর হাসান মিলন, মুহাম্মদ আল-আমীনসহ অনেকে।

এ সময় তানভীর হাসান মিলন বলেন, বর্তমানে মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যদি কেউ মাদক ব্যবসা করে তাহলে তাকে ধরে পুলিশের সফর্ধ করা হবে। আমরা সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এছাড়া বর্তমানে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। কিশোর গ্যাং এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে৷ কিশোর গ্যাংয়ের দৌরাত্ব রোধে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে।

খুঁজুন