বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি
logo

রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধুনিক ও লাভজনক কৃষির প্রসারে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই সম্পন্ন হয়। উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার।

প্রধান অতিথির নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার বলেন,আমরা যদি উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে পারি, তবে একদিকে যেমন দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে এই পণ্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর ডলার আয় করতে পারব। গত বছর আলু বা পেঁয়াজের সঠিক দাম না পাওয়া কৃষকদের জন্য উদ্বেগের কারণ ছিল। কিন্তু রপ্তানিমুখী বাজার তৈরি করতে পারলে কৃষকরা তাদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পাবেন। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

তাই বৃষ্টির পানি সংরক্ষণ এবং নদীর পানির সঠিক ব্যবহারের মাধ্যমে সেচ কাজ পরিচালনা করতে হবে। সরকারের খাল খনন কৃষি ও পরিবেশ রক্ষায় সেচ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। সভায় অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব ও টেকসই কৃষি পদ্ধতির দিকে মনোযোগী হতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট এগ্রিকালচারের কোনো বিকল্প নেই। রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন,সরকারের এই পার্টনার প্রকল্পের বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, তারা জনগণের তুলনায় সংখ্যায় অনেক কম। তাই আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, তবে সরকারের এই মহতী প্রচেষ্টা সফল হওয়া সম্ভব নয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এখানে কৃষিকে এড়িয়ে কোনো উন্নয়নই সম্ভব নয়।

আপনারা দেখছেন দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে, কিন্তু কৃষির এমন অনেক খাত আছে যেখানে আমরা চাইলে এখনও উন্নতি করতে পারি। রূপগঞ্জের কৃষিকে এগিয়ে নিতে হলে আমাদের অবশ্যই রপ্তানিমুখী হতে হবে এবং কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

তবেই রূপগঞ্জের কৃষিতে প্রকৃত উন্নয়ন আসবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার রাফিয়া আক্তার রিমু, এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পিএফএস ও নন-পিএফএস কৃষকবৃন্দ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় কৃষকরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। 

খুঁজুন