বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
logo

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক (২৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ  তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেফতার করা হয়েছে।  সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে  মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন