বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে কাঞ্চন পৌর ওলামা দলের আহবায়ক কমিটি গঠন
logo

রূপগঞ্জে কাঞ্চন পৌর ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। স্থানীয় বিএনপির তত্ত্বাবধানে  ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার  সেরাজুল ইসলামকে আহবায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে  এ কমিটির অনুমোদন দেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া ও সাধারন সম্পাদক  আব্দুল্যাহ আল মামুন এ কমিটির অনুমোদন দেন। 

এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন, ইব্রাহীম মিয়া, শামসুদ্দিন, আবু সিদ্দিক, ফজলু মিয়া, আন্তাল হক, আনোয়ার হোসেন, ওবাইদুল্যাহ সোহান ও ইয়াছিন চৌধুরী। 

সভায় নেতারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।” 

এ সময় দেশ  নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু  কামনা করে   দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন