বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার ॥ এলাকাবাসীর স্বস্তি
logo

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার ॥ এলাকাবাসীর স্বস্তি

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো-কেশাবো খাল, হান্ডি মার্কেট -ডেওরি খাল, কালাদি-ভুলতা খাল, বাড়ৈপাড়-ডুলুরদিয়া-নলপাথর খাল উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪আগস্ট বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে বেদখল হয়ে যাওয়া এসব খাল উদ্ধার করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

অভিযানে ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়। 

ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল শামীম বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি ৪টি খাল উদ্ধার করা হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে এখন আর সমস্য হবে না। বেদখল হয়ে যাওয়া অন্য সরকারি খাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। 

উল্লেখ্য পূর্বাচল ইস্টউড সিটি নামে একটি আবাসন প্রকল্প রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি ৭ টি খাল দখল করে করে বালু ভরাট করে ফেলে। তাতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে শুধু হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কেশাবো, আইতলা, ডুলুরদিয়াসহ ১৫গ্রামের ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন