বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত
logo

রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

দেশে চলমান নিম্নচাপের কারনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। 

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ২৯ ও ৩০ মে মুড়াপাড়া কলেজ মাঠে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি। 

উপজেলা বিএনপির গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, 'প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ২৯ ও ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। রূপগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'

বিএনপির সূত্র জানিয়েছে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ, রচনা, আবৃত্তি, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও বইমেলার আয়োজন ছিল বৃহস্পতিবার। এছাড়াও শুক্রবার জব ফেয়ার, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, লাইব্রেরি উদ্বোধন, জিয়া মেমোরিয়াল সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

,দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরতদের মধ্য থেকে রূপগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বইমেলা, বৃক্ষরোপন, নাটক ও পুরষ্কার প্রদানের আয়োজন ছিল। এছাড়াও শুক্রবার বিশ হাজার মানুষের জন্য ছিল গণভোজের আয়োজন। 

জানতে চাইলে জেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ' শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী নিয়ে এমন একটি আয়োজন আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। আমাদের দুই দিনব্যাপী আয়োজনের সকল প্রস্তুতি শেষ। বিশ হাজার মানুষের গণভোজের জন্য প্যান্ডেল করা হয়েছে।সকল কেনাকাটাও শেষ হয়েছে। আমরা গণভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের কথা ভাবছিলাম। সে জন্য চট্রগ্রাম থেকে রাধুনি চলে এসেছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে আমাদের আয়োজন স্থগিত করতে হয়েছে।  বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আয়োজন স্থগিতের৷ সিদ্ধান্ত নিয়েছি।  নিম্নচাপ শেষ হলে শীঘ্রই আমরা ফের আয়োজন সম্পন্ন করবো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন