বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই
logo

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিস্মিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ৩০নভেম্বর রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ইট ভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর আগুন পুড়ে ছাঁই হয়ে গেছে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, গত রবিবার ভুলতা গাউছিয়া এলাকার আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে ইটভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন