বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার
logo

রূপগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার আসামী রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ৯জুলাই বুধবার ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন