বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
logo

রূপগঞ্জে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১০আগস্ট রবিবার নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন। 

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ।   
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। 

খুঁজুন