বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
logo

রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ইলেকট্রিশিয়ান পারভেজ হাসানের(৩৮) মৃত্যু হয়েছে।

গতকাল ৫জুলাই শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৩ জুলাই বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারভেজ হাসানের উপর দুর্বৃত্তদের হামলার কারণ জানা যায়নি। সে পাবনা জেলার সদর থানার সুপচর গ্রামের মজিদ সরকারের ছেলে। পারভেজ হাসান দীর্ঘদিন ধরে আমলাবো এলাকার আজিজ মোল্লার ভাড়াটিয়া বাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলো।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন