বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার
logo

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গন্ধর্বপুর বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়া বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান মিয়া।

পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোলায়মান মিয়াকে উপজেলার তারাব পৌরসভার বোচারবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়াকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন