বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার
logo

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইস্রাফিল হোসেন(২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।  

২৮ অক্টোবর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

ইস্রাফিল হোসেন উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে। মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতি করতে যাওয়ার পথে সে পুলিশের কাছে ধরা পড়ে স্বীকার করেছে । 

রূপগঞ্জ থানা এসআই নাজিম উদ্দিন জানান, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইস্রাফিল হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন