বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ
logo

রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচী বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন  যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা,  তারাবো পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমীকলীগ নেতা সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে ৪ যুবলীগ-ছাত্রলীগ নেতাকে আটক হয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদেরকে আদালতে প্রেরণে কার্যক্রম প্রক্রীয়াধীন আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন