বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা
logo

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল ও চাঁদা দাবি, হামলা-হুমকির ঘটনায়  পাঁচ জনের  বিরুদ্ধে আদালতে মামলা  দায়ের করা হয়েছে । তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার মতিউর রহমান ভুইয়ার ছেলে রোবেল ভুইয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমলী আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ৪৭৭/২০২৫ নং সি.আর মামলা দায়ের করেন। 

মামলার  আসামিরা হলেন,  মাহাবুব খান (৬৫), কে.এম সিয়াম খান (৩৫), আফজাল কবির, হাসান ইমাম বাবুল ওরফে হাজী বাবুল ও আরিফসহ অজ্ঞাত আরো ৪-৫ জন। 

‎ অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রূপগঞ্জের মাসাব মৌজার আর.এস দাগ নং ৪৩৮ এর ১৯ শতাংশ জমি শংকর চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ২০২৩ সালের ২১ মে রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমিটি তিনি তার অংশীদার শাহ আলম ভুইয়া, খোকন ভুইয়া, বাদল চন্দ্র মণ্ডল ও মিঠুন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যৌথভাবে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করে তারা দখল ভোগ করছিলেন।

‎কিন্তু ১নং আসামি মাহাবুব খান ও তার ছেলে কে.এম সিয়াম খানসহ অন্যরা অবৈধভাবে উক্ত জমির দাবি তোলে এবং জমির সাইনবোর্ড তুলে ফেলার চেষ্টা চালায়। বাদীর অভিযোগ, গত ৪ জুলাই ২০২৫ তারিখে রাত ৯টার দিকে আসামিরা দা, ছুরি, চাকুসহ সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে দুটি সাইনবোর্ড তুলে নেয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। বাধা দিতে গেলে তারা বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

‎পরবর্তী সময়ে ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টার দিকে আসামি আফজাল কবির ও মাহাবুব খান বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী জানায়, রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন বিষয়টি তদন্তের জন্য বাদী ও আসামীদের থানায় ডেকে পাঠান। কিন্তু থানার ভেতরেও আসামিরা পুলিশের উপস্থিতিতে বাদীর কাছে পুনরায় চাঁদা দাবি করে এবং জীবননাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

‎মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে তদন্তাধীন রয়েছে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন