বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ব্যবসায়ী সানাউল্লাহ বাদশা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ফাঁসির দাবি
logo

রূপগঞ্জে ব্যবসায়ী সানাউল্লাহ বাদশা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ফাঁসির দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি বিরোধের জেরে নিহত ব্যবসায়ী সানাউল্লাহ বাদশার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় পূর্বাচলের ডেমরা-কালিগঞ্জ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা রেহানা বেগম, ভাই রাসেল মিয়া, এডভোকেট ইসমাইল হোসেনসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সানাউল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার চার দিন পার হলেও এখনো আসামিরা ধরা পড়েনি। শুধু দুইজন নয়, আরও অনেকে এই হত্যায় জড়িত ছিল বলেও দাবি করেন তারা।

বক্তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রূপগঞ্জের জাংগীর এলাকায় ডেকে নিয়ে সানাউল্লাহ বাদশাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন