বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ
logo

রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফজুর বাড়ীর মোড় থেকে বুধবার রাতে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার। 

বৃহম্পতিবার রাতে উদ্ধারকৃত মদের বোতলসহ প্রাইভেটকার থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।  বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম

র‍্যাবের দাযের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি টিম রূপগঞ্জের ডেমরা- কালীগঞ্জ সড়করর ফজুর বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময়  একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে র‍্যাব প্রাইভেটকারটি গতিরোধ করলে প্রাইভেটকারে থাকা চালকসহ ২ জন ব্যক্তি গাড়ী রেখে পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী বিভিন্ন ব্রান্ডের ২০৮ বোতল মদ উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়ীটি। 

বৃহস্পতিবার রাতে র‍্যাব উদ্ধারকরা মালামালসহ প্রাইভেটকারটি রূপগঞ্জ থানায় হস্তান্তর করে।এ ঘটনায় দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন