বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
logo

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা ইউনিয়ন ঠাকুর বাড়ি টেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। 

শুক্রবার(২৮ নভেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক সমাজবাসীর উদ্যোগে রূপগঞ্জ থানার বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম পিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,ভুলতা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ, রফিকুল ইসলাম,আবু হানিফ,মাসুম মোল্লা,টিপু সুলতান,মাহবুব,সালাউদ্দিনসহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া, দেশনেত্রীর সুস্থতার জন্য সাধারণ মানুষও এই দোয়ায় শরিক হন।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন  ফয়সাল হোসেন মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করে আবেগঘন প্রার্থনা জানানো হয়। নেতৃবৃন্দ এসময় দেশনেত্রীর চিকিৎসার বিষয়ে সরকারের কাছে জোর দাবি জানান এবং তাঁর সুস্থতা কামনায় সকলকে আরও বেশি করে দোয়া করার আহ্বান জানান।

বক্তারা বলেন,গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্র এবং আপামর জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আপনাদের সকলের সম্মিলিত দোয়ায় আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।

নেতাকর্মীরা জানান, দেশের বিভিন্ন স্থানে একইভাবে তাঁর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন