বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে বালুনদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন
logo

রূপগঞ্জে বালুনদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো: আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ-সম্পাদক হাজী বাছির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ-সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া,  বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম,  হাজী আব্দুর রশিদ, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ-সম্পাদক রোমানা আফরিন  প্রমুখ।

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ৯৭ কোটি ৬৩ লক্ষ ৭২ হাজার ৩২৬ দশমিক ৯৮ টাকা ব্যয়ে ৬২৫ দশমিক ৩৬ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ্যের এ সেতুটির কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি কোম্পানী। ২০২৭ সালের ২৮ এপ্রিল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ সেতুর স্প্যানের সংখ্যা ২৩টি, পাইলের সংখ্যা ১৬৮টি, পায়ারের সংখ্যা ২২টি, গার্ডারের সংখ্যা ৮৬টি। সেতুর এ্যাপ্রোচ সড়ক ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। সেতু নির্মাণে ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 
পরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

খুঁজুন