বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
logo

রূপগঞ্জে বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজার এলাকায় বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী সৃজন সাহা শান্ত  (২৮)-এর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।

গত ১৫ জুন বিকেল ৪টার দিকে নানাবাড়িতে বেড়াতে এসে বড় ভাই সৃজন সাহা শান্ত নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ হন। তিনি ছোট ভাইকে ভিডিও ধারণ করতে বলেছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে আর উঠে আসেননি।

 (১৭ জুন) সকাল ৬টার দিকে খিলক্ষেত থানা এরিয়া পাতিরা (বালু নদী) পাণ কোম্পানির কাছে তার মরদেহ ভেসে ওঠে।

সৃজন সাহা শান্ত  নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। 

পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনর্চাস উদ্দীপন দত্ত জানায়, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। আজ ভোর ৬ টার দিকে মরদেহ বালু নদীতে পাওয়া গেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন