বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা,উত্তেজনা
logo

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা,উত্তেজনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কথিত যুবদল নেতা পরিচয়ধারী এক নেতা মসজিদের তকমা লাগিয়ে  জোর পূর্বক সাইনবোর্ড স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়া ছনি বাঘের এলাকায় এ ঘটনা ঘটে।

জমির মালিক এডভোকেট সফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে মার্চ মাসে ২৪১২ নং  দলিলে স্থানীয় গোয়ালপাড়া এলাকার
জবেদ আলীর মেয়ে আলাতুন বেগমের কাছ থেকে  আয়েব আলী, ইয়াদ আলী ও সফিকুল ইসলাম ৪১ শতাংশ জমি সাব কবলা দলিলে ক্রয় করে ভোগ দখল করে আসছে।  কিন্ত ৭ মাস পর ১৯৯১ সালের নভেম্বর  মাসে সেই একই দাগের জমি স্থানীয় অলিউল্যাহ  বাড়িয়াছনি ও  বাঘের আগা মসজিদের নামে ওয়াকফা করে দেন।

এ সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৫ ধারা জারী করেন আদালত। যা বর্তমান চলমান।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা বিগত ফ্যাস্টিস সরকারের  দোসর ও ৫ ই আগষ্টের পর খোলস পাল্টে কথিত যুবদল নেতা পরিচয়ধারী জাঙ্গীর আলম বাঘের আগা মসজিদের সভাপতি হোন। তিনি  শনিবার সকালে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল নিতে সেই জমিতে গড়ে উঠা দোকানপাটের সামনের জোরপূর্বক বাড়িয়াছনি ও  বাঘের আগা মসজিদের সাইবোর্ড স্থাপন করে। এসময় সাইনবোর্ড স্থাপন করতে বাধা দিলে জাহাঙ্গীর ও তার লোকজন বেশ কয়েকজনকে মারধোর করেন। মোবাইল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এবিষয়ে এ বিষয়ে বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের দুই মসজিদের নামে ওয়াকফকৃত জমি জোরকরে দখলে রেখেছিলো কয়কটি পরিবার। এখন আমরা মসজিদে জমি দখলের জন্য গ্রামবাসী মিলে জমিতে মসজিদের সাইনবোর্ড স্থাপন করেছি।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন,  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা আদেশের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি অমান্য করে থাকে তবে ভুক্তভোগীরা আদালতের কাছে স্মরনাপন্ন হতে পারবে। তাছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজরধারী রাখা আছে।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন