বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রূপগঞ্জে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, কয়েক ঘণ্টা পর উদ্ধার
logo

রূপগঞ্জে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, কয়েক ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান, “২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী। গতকাল দুপুর আড়াইটার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন