বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
সারাবাংলা রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
logo

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকাল ১১ টায় রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কাঞ্চন মায়ার বাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ শেষে সড়কের পাশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 কাঞ্চন পৌরসভা জামায়াতের আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি জনাব মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সেক্রেটারি  হাফিজুর রহমান।
WhatsApp Image 2025-10-03 at 3.05.46 PM.jpeg 30.03 KB
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান  ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

জামায়াতের কেন্দ্র ঘোষিত দাবিগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব এডঃ ইসরাফিল হোসাইন,  রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা উত্তর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমূখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন