বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন রুপনগর নাটকে আশিক বন্ধুর কথায় দোলার গান
logo

রুপনগর নাটকে আশিক বন্ধুর কথায় দোলার গান

দীপ্ত টিভির নতুন মেগা ধারাবাহিক নাটক রুপনগর” এর একটি জমজমাট বিয়ের গানে কন্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। 
সংগীত করেছেন ওয়াহিদ শাহিন। 

কায়সার আহমেদের পরিচালনায় রুপনগর” নাটকের বিয়ের গানটিতে অভিনয় করেছেন আনিকা কবির শখ ও শ্যামল মওলা সহ অনেকেই। নাটকের তারকাবহুল বিগ বাজেটের এই বিয়ের গানে বেশ বড় আয়োজন ছিল শূটিং এ। 

এরইমধ্যে গানটির প্রমো প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। বিয়ের জম্পেশ এই নাটকের গানটি গেয়ে দোলা রহমান বলেন- আশিক বন্ধু যখন ফোন করে হোয়াটসআপে গানটি পাঠিয়েছিলেন। গানটি শোনার পরে তখনই বেশ মনে ধরেছে। খুব মিষ্টি একটি নাচের গান। গানটিতে কন্ঠ দেওয়ার পর খুব আনন্দিত আমি। 

এরই মধ্যে গানটির প্রোমো দীপ্ত টেলিভিশনে প্রচারের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। আশা করছি, নাটকটি প্রচারের শুরু থেকে গানটি সবার ভালো লাগবে। রূপনগর ধারাবাহিক নাটকটি দীপ্ত টিভিতে আগামী সপ্তাহ থেকে নিয়মিত প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক হিসেবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন