বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রশুনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারনা
logo

রশুনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারনা

আনন্দ উদ্দীপনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র ধানের শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছে রশুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

রোববার ২৫ জানুয়ারী বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কালাম মিয়া ও বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নারী-পুরুষ নেতাকর্মীদের নিয়ে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে এ প্রচার- প্রচারনা করেন।

প্রচার- প্রচারনা কালে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি বলেন,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের নির্দেশে মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারনা আমরা অব্যাহত রাখবো।

ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত।

খুঁজুন