মঙ্গলবার, ৯ জুন ২০২৬
logo
Breaking News
শিয়াবাদ ইসলামের ছদ্মনামে একটি ভ্রষ্ট বাতিল ফেরকা: আল্লামা ইমাম হায়াত ঢাকার কেরাণীগঞ্জ ও কদমতলী  এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ জন’কে ৬ লক্ষ টাকা জরিমানা মিরপুরে ইতিহাস: মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ও নাহিদ ঝড়ে অজি-বধ রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ  কর্মসূচির উদ্বোধন পাবনায় কিশোরী হত্যার ঘটনায় আসামীদের বাড়িতে অগ্নিকা-চিকিৎসাধীন অবস্থান তিনজ নিহত বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত থাকবে ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন একনেকে ১০ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ'জা'সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাতীয় ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
logo

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ি নির্মাণের জন্য নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে আর্থিক সহায়তা দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

খুঁজুন