বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ঋণের চাপে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা
logo

ঋণের চাপে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং চার বছরের ছেলে আফরান।

পুলিশের ধারণা, ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেন। মরদেহগুলো খাটের উপরে এবং শিপলু আলাদা কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও নিহতদের স্বজনদের মতে, শিপলু বাবুরাইলের ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামের সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। প্রায় তিন বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় এলাকার ব্যবসায়ী ও লোকজনের ঋণের বোঝায় চাপা পড়েন তিনি। ঋণ বাড়তে থাকায় শিপলু মানসিকভাবে ভেঙে পড়েন। ফ্ল্যাটটিতে তিনি স্ত্রী ও সন্তানকে ভাড়াটিয়া হিসেবে রাখছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্ল্যাট পরিদর্শন করেছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রতিবেশীদের বক্তব্য নেওয়া হচ্ছে।

তিনজনের মরদেহ উদ্ধার খবরে আশপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ফ্ল্যাটের সামনে জড়ো হয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন