কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধীকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে সোহেল মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।
১ আগষ্ট শুক্রবার রাতে এ ঘটনার পর শনিবার সকালে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুনী। সোহেল যাদুরচর ইউনিয়নের ধনারচর টাঙ্গড়া পাড়া গ্রামের ইমান আলীর ছেলে বলে জানা গেছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় দেড় বছর আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নেয় সোহেল। পড়ে বাড়িতে না নিয়ে বিভিন্ন ছলেবলে কৌশলে চরে নিয়ে গিয়ে পালাক্রমে জোর পুর্বক সারারাত ধর্ষন করে।
এ কথা কাউকে না বলার কথা বলে এবং কুড়িগ্রাম নিয়ে গিয়ে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ি আনতে যাওয়ার কথা বলে সোহেল পালিয়ে যায়। সোহেল আসার অপেক্ষার প্রহর গুনতে থাকলে আর আসেনি। পরে বাধ্যগত ভুক্তভোগী তরুনী সোহেলের বাড়িতে আসে এবং তার পরিবারদেরকে ঘটনা খুলে বলে।
পরিবারের লোকজন ঘটনা শোনার পরে তার উপর চড়াও হয়ে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেয়। ঘটনার বিষয় গুলি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বললে, তারা সোহেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। তারা অন্য কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়।
ভুক্তভোগী তরুনীর দাবী এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। সোহেলের মত প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে চেয়ারম্যান সরবেশ আলীকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমি সোহেলের পরিবারকে মেয়ের সাথে তার বিয়ের কথা বলেছি। তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।
রৌমারী থানার পুলিশ অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ভুক্তভোগী তরুনীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বিকালে সোহেলের বাড়িতে পুলিশকে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব