বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়ি জব্দ
logo

রৌমারীতে ফসলি জমির মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়ি জব্দ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৯ জুন) বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার ও রৌমারী থানা পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল হলহলিয়া নদীর পাশে ফসলি জমির উর্বর মাটি ভেকুর মাধ্যমে কাটতে থাকে এবং ট্রাক, কাকড়া দিয়ে তা বিক্রি করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া ছাড়াও কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আসলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি কাকড়া গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন,ফসলি জমির মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা অভিযোগ পেয়েই অভিযান চালাই এবং অবৈধ মাটি কাটার কাজ বন্ধ করি। জব্দ করা গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরণের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান বলেন, আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন