বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৩৬ লক্ষ টাকার চেক হস্তান্তর
logo

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৩৬ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের রংপুর অঞ্চলের ২ কোটি ৩৬ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ) সকালে রংপুর চেম্বার ভবনে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন  সভা অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্দ্ধতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক  মোস্তাফিজার রহমান মিলুর সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও  উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন  প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল,  আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস  প্রকল্পের প্রকল্প  ইনচার্জ  সিদ্দিকুর রহমান, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন,  আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান,আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

উন্নয়ন  সভা  শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৩৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন