বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রমজানের পবিত্রতা রক্ষার্থে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
logo

রমজানের পবিত্রতা রক্ষার্থে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমগীর জামালপুর প্রতিনিধি:- রমাদানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রয়ারি) বিকাল ৫ টার দিকে শহরের পিটিআই মোড়ে রমাদানের পবিত্রতা রক্ষার্থে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নেতা আইনজীবী নাজমুল হক সাঈদী বলেন, রমজান মাসে স্বার্থন্বেষী কোন মহল যাতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিতে না পারে সেদিকে সরকারকে বিশেষভাবে দৃষ্টি রাখাতে বলেন। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। পতিত সরকারের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, বাজারে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এই রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালনে নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় জামালপুর শহরবাসীকে স্বোচ্ছার হবার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, শহরের সহকারী সেক্রেটারি হাফেজ মেজবাহুল কাইয়ুম, হাফিজুর রহমান লিটন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে রমজানকে স্বাগত জানিয়ে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন