বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রমজান উপলক্ষে জামালপুরে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
logo

রমজান উপলক্ষে জামালপুরে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আমরা শুরু করেছি। দুধ প্রতি লিটার ৭০ টাকা, ডিম প্রতি পিস ৭ টাকা পঞ্চাশ পয়সা এবং ড্রেসড ব্রয়লার ২৪০ টাকা কেজিতে ক্রেতারা ক্রয় করতে পারবেন। 

তিনি আরও বলেন, জামালপুর সদর উপজেলার ৭ টি পয়েন্টে প্রতিদিন বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে। চলবে শেষ রমজান পর্যন্ত। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন। 

উদ্বোধনী দিনে ফৌজদারি মোড় এবং হাইস্কুল মোড়ে এ দুইটি পয়েন্ট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এসময় জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত উপস্থিত ছিলেন।

সবাইকে প্রতিদিন নির্ধারিত স্থানে এসে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আহ্বান জানান। 

খুঁজুন