বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু
logo

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি :“সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমারা” শ্লোগানকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে এক সভার সিদ্ধান্ত মোতাবেক দৈনিক বর্তমানবাংলার জেলা প্রতিনিধি এড. মিজানুর রহমান মুবিনকে সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে  ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এড. মিজানুর রহমান মুবিন ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

সংগঠনের ২১ সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ,সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ এর নলছিটি প্রতিনিধি সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি দৈনিক সারাবাংলার প্রতিনিধি  এড. গোলাম মাওলা শান্ত, সহ-সভাপতি খবর জনতার প্রধান সম্পাদক খন্দকার আমিনুর রহমান, দৈনিক শাহনামার প্রতিনিধি এইচএম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মাসুম খান, যুগ্ম সম্পাদক দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো: ফারুক খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মো: নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেলআই টিভির জেলা প্রতিনিধি সুব্রত কুমার কর্মকার, অর্থ সম্পাদক এস টিভির জেলা প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো: রেজাউল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক ঘোষনার জেলা প্রতিনিধি মো: খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নিউজ দিগন্তের জেলা প্রতিনিধি এ.কে.এম. মঞ্জুরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুন্দর বনের জেলা প্রতিনিধি বীথি শর্মা বণিক, ক্রীড়া সাংস্কৃতিক ও প্রকাশনা  সম্পাদক মো: মেহেদী হাসান, নির্বাহী সদস্য অধ্যাপক আ: হালিম, সায়েম আকন, খাইরুল ইসলাম পলাশ, মো: আমিন হোসেন, সরদার সাফায়েত হোসেনসহ ৩০জন সাধারণ সদস্য রয়েছেন।

খুঁজুন