দেশে রেমিট্যান্স এসেছে চলতি মে মাসের প্রথম চার দিনেই ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪০ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
রেমিট্যান্স এসেছে মে মাসের প্রথম ৪ দিনেই ৪৫.৬ কোটি ডলার
রেমিট্যান্স এসেছে মে মাসের প্রথম ৪ দিনেই ৪৫.৬ কোটি ডলার
দেশে রেমিট্যান্স এসেছে চলতি মে মাসের প্রথম চার দিনেই ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪০ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে
বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি। এর আগে গত মার্চে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর এপ্রিলে আসে ৩১২ কোটি
৭৩ লাখ ডলার। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত