উৎসবমুখর পরিবেশে খুলনার রায়ের মহল মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে তোলে।” তিনি শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল বর্ণিল সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রায়ের মহল মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
রায়ের মহল মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে খুলনার রায়ের মহল মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তাদের
শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে তোলে।” তিনি শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল বর্ণিল সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ
সময় অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত